সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সাবেক রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূত মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার হাদি খোসরোশাহী নামে ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইরনা।

আল-আরাবিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রদূত মারা যান। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইরানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

এর আগে ভাইরাসে আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। এ ছাড়া ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এবং সংসদ সদস্য মাহমুদ সাদেগিও আক্রান্ত হন এই ভাইরাসে।

এদিকে বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৮৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ