বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা অমান্য করে আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দিতে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ্-ই-আলমকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই জরিমানার টাকা কোনোভাবেই যেন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা না হয় সেজন্য তাকে সতর্ক করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। ভিসির উপস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বার কাউন্সিলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান। সিটি ইউনিভার্সিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ জনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে সিটি ইউনিভার্সিটি। এ অবস্থায় বার কাউন্সিল ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে বার কাউন্সিলে আবেদন করে। কিন্তু বার কাউন্সিল অনুমতি না দেওয়ায় ওই ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।

এ রিট আবেদনে হাইকোর্ট ২৪ অক্টোবর এক আদেশে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল করে। এ আপিল আবেদনের ওপর শুনানিকালে আপিল বিভাগ সিটি ইউনিভার্সিটির ভিসিকে তলব করেন। এ আদেশে গতকাল সকালে ভিসি আদালতে হাজির হন।

নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থী ভর্তি করায় এর আগে আপিল বিভাগ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জরিমানা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ