রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বৃত্তিপ্রাপ্ত মাদরাসা শিক্ষার্থীদের তালিকা ২৭ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সাড়ে ৩১ হাজার মাদরাসা শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করবে।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২ হাজার ৫০০ এবং জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে। বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫ টাকা করে দেবে সরকার। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি দেয়া হবে। আগামী তিন বছর তারা এ বৃত্তির সুবিধা পাবে।

সেই সঙ্গে ২০১৯ সালের জেডিসির ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এদের মধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। বার্ষিক হারে তারা ৫৬০ টাকা পাবে।

অন্যদিকে জেডিসিতে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা পাবে। আগামী দুই বছর তারা এ বৃত্তির সুবিধাভোগ করবে।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ এ সংক্রান্ত চিঠি মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন।

আরএম/