রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

ওয়াজের মঞ্চে জুতা প্রদর্শনকারী সেই বক্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে (কুয়াকাটা) অবমাননা করে ওয়ায়েজের মঞ্চে জুতা প্রদর্শনের দায়ে মাওলানা মাসুদ ইবনে মুজিব ফারুকীর বিরুদ্ধে মামলা করেছে ইসলাামি সাংস্কৃতিক সংগঠন কলরব (একাংশের) প্রধান মাওলানা আবু সুফিয়ান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার উকিল হিসেবে আছেন মাসউদুর রহমান। সিএমএম কোর্টে মামলা নং – ২৬০ (সিআর)।

মামলার বিবরণে বলা হয়েছে, বিবাদী মাওলানা মাসউদ ইবনে মুজিব ফারুকী, পিতা : মো. মুজিবুর রহমান, রাজশাহী বায়তুস সালাম জামে মসজিদের খতিব এবং তাজবিদুল কুরআন মাদরাসা রাজশাহীর প্রিন্সিপাল। যিনি বাংলাদেশের জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিককে কুত্তার বাচ্চা, নাস্তিক বলে গালী দিয়ে দেশ থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন একই ভাবে তিনি ওয়াজের স্টেইজে পবিত্র কোরআন শরীফের উপর জুতা তুলে পবিত্র কুরআনের অবমাননা করেছেন।

বিবরণে আরও বলা হয়, তাঁর এহেন কর্মকান্ড অবশ্যই ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের ভক্তদের মনে আঘাত দেয় যা একজন জনপ্রিয় বক্তার প্রতি মানহানীকর বিষয়। এ বিষয়ে যথাযোগ্য পদক্ষেপ নিতে আদালতের নির্দেশনা চেয়ে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী আবু সুফিয়ান।

উল্লেখ্য, গত১৫ ফেব্রুয়ারি ওয়াজের মঞ্চে মাসুদ ইবনে মুজিব ফারুকী নামের ওই বক্তা মাওলানা হাফিজুর রহমানকে কঠোর ভাষায় আক্রমণ করে নিজ পায়ের জুতা প্রদর্শন করে। এসময় বক্তার সামনে থাকা টেবিলের ওপর মহাগ্রন্থ আল কুরআন ছিলো। এ ঘটনায় ধারণকরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ