আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মুমিন (শায়েখে ইমামবাড়ি) বলেছেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ ইসলাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম রাজপথে সক্রীয় ভূমিকা পালন অব্যাহত রেখে আসছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি এ কথা বলেন। আজ শুক্রবার বেলা ২টায় রাজধানী ঢাকার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছে সর্বস্তরে ইনসাফ, সুবিচার, সাম্য ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে। স্বাধীনতার অর্ধশতাব্দি পূর্ণ হতে চলেছে অথচ স্বাধীনতা পূর্ববর্তী সময়ের তুলনায় পরিস্থিতির আরো গভীর অবনতি হয়েছে।
তিনি বলেন, আজ দেশের সর্বত্র এক জুলুম ও ত্রাসের রাজত্ব চলছে। জনগণের নাগিরক অধিকার ভয়াবহভাবে ছিনিয়ে নেয়া হয়েছে। আমাদের শিক্ষা, সাংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, ইতিহাস, অর্থনীতি, জাতীয় পরিচিতি, দেশের স্বাধীনতা এবং মানুষের জান-মাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা মারাত্মকভাবে আগ্রাসন ও ষড়যন্ত্রের কবলে।
‘সীমান্ত হত্যা, নদীহত্যা, বাণিজ্য-বৈষম্য, সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক হস্তক্ষেপ, প্রতিবেশী রাষ্ট্রের ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনে আজ পুরো জাতি হতাশ, ক্ষুব্ধ ও শঙ্কিত। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতাকে অন্যায়ভাবে সরকার দখল করে রেখেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষকে কথা বলতে দিচ্ছে না’।
তিনি আরও বলেন, অর্থনৈতিক লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি, সামাজিক বৈষম্য, বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়া, প্রশাসনের দলবাজিসহ এমন কোন খাত নেই, যেখানে ইতিবাচক উল্লেখ করার মতো কিছু আছে। সাধারণ মানুষ যে ভাল নেই, সেটাও বলতে দিচ্ছে না। ফলে যেভাবে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে, আজ সময় হয়েছে জুলুম ও আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

কর্মী সম্মেলনের প্রধান বক্তা ও দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, জমিয়ত আল্লাহর জমীনে আলà§