মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা দুনিয়ায় মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চলছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে মুসলমানদের ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামি আদর্শকে ধারণ করতে হবে।

‘ইসলামের স্বর্ণ যুগের মত মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানের চর্চায় আত্ম নিয়োগ করেতে হবে। জালেমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে কাজ করতে হবে। জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে’।

মুসলমানদের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধারে খেলাফত আলা-মিনহাযিননুব্যুয়াহর আদলে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকেটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মুফতি ওযায়ের আমীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ