শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির পাঁচ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াসির কাজী ।।

আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা না চাইতেই তিনি আমাদের জন্য প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সকল চাহিদাকে তিনি পূরণ করে আসছেন। এ বিপুল নেয়ামতের মধ্য দিয়ে আমাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ হয়েছে।

নেয়ামতের বিপুলতার দিক থেকে যদি আমরা আমাদের প্রতি তার ভালোবাসার পরিমাপ করি, তবে আমাদের বিবেচনা করা উচিত তিনি আমাদের ভালোবাসা পাওয়ার কত বড় অধিকারী।

আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার বৃদ্ধিতে পাঁচ সহায়ক উপায় এখানে আলোচনা করা হল।

এক. বুঝে বুঝে যথাযথ হক আদায় করে কুরআন পাঠ করা আল্লাহর প্রতি ভালোবাসা ‍বৃদ্ধিতে সহায়ক এক উপায়। কেননা কুরআন আল্লাহর কালাম এবং এর মাধ্যমে আমরা তার কথাই জানতে পারি। কুরআনই আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করতে পারে।

দুই. ব্যস্ততা বা অবসরে নিয়মিত আল্লাহর জিকির তাঁর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধিতে সহায়তা করে।

তিন. ফরজ ও ওয়াজিব ইবাদতের পাশাপাশি সুন্নত ও নফল ইবাদত পালনও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক।

রাসূল সা.) বর্ণিত এক হাদীসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমার বান্দার ফরজ ও ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। এরপর সে সুন্নত ও নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয়। যখন সে আমার নিকটতম হয়, আমি তাকে ভালোবাসি। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে, তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে।

চার. আল্লাহকে ভালোবাসা ব্যক্তি, হক্কানী আলেম-ওলামা, ওলি-আউলিয়াদের সংস্পর্শও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম উপায়। আমাদের এমন ব্যক্তির সংস্পর্শে থাকা উচিত, যাদের দেখে আল্লাহর কথা স্মরণ হয়।

পাঁচ. আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির অপর এক উপায় তার সুন্দরতম নামগুলো শেখা। আল্লাহর সুন্দরতম নামগুলো শেখার মাধ্যমে আমরা তার গুণ সম্পর্কে জানতে পারি এবং তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি।

আমরা সকলেই যেনো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করে নিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। - অনুলিখন: মুহাম্মদ ইবনে ইসহাক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ