বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

'অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীর শতবর্ষী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল হামিদিয়া নাছেরুল উলুম ফতেহপুর মাদরাসার বার্ষিক মাহফিলের অবিলম্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন বক্তারা।

তারা বলেন, এ দেশ মুসলমানদের দেশ। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এক আল্লাহে বিশ্বাসী, এক নবীতে বিশ্বাসী। আল্লাহ্ ছাড়া যেমন আমার কোন রব নেই, তেমনি নবি মোহাম্মদ সা: এর পরে আর কোন নবি নেই। এটাই মুসলমানদের অকাট্য ধর্মীয় বিশ্বাস। এই বিশ্বাসে আঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়কে বাংলার বুকে অমুসলিম ঘোষণা করতে হবে।

মাদরাসার প্রিন্সিপাল ও ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার সভাপতি শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ১০৪ তম বার্ষিক মাহফিলে আলোচকবৃন্দ এসব কথা বলেন।

মাহফিলে আলোচনায় অংশ নেন মুফাসসিরে কুরআন মাওলানা জুনায়েদ আল হাবিব, হাটহাজারী মাদরাসার শিক্ষক মুফতি কেফায়েতুল্লাহ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, রামপুরা কারিমিয়া মাদরাসার মুফতি ওলিউল্লাহ প্রমুখ।

আলোচকগণ আরো বলেন, সারা বিশ্বের আলেম ওলামাদের সম্মিলিত ও ঐক্যমতে ভিত্তিতে কাদিয়ানীরা কাফের। যারা নবি মুহাম্মদ সা-কে শেষ নবি মনে করে না তারা সকল ইমামদের ঐক্যমতের ভিত্তিতে, সকল মাজহাবের ঐক্যমতের ভিত্তিতে কাফের।

যেহেতু কাদিয়ানিরা কাফের তাই মুসলিম নাম ধারণ করে ধর্মীয় পরিচয় গোপন রেখে এ দেশে বসবাস করতে পারে না। তাই এদেরকে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা কাদিয়ানীদের কাফের মনে করবে না এবং তাদের মত আকিদা পোষণ করবে তারাও নিঃসন্দেহে কাফের।

মাহফিল শেষে মুসলিম উম্মাহর প্রাণের ও ঈমানের এ দাবি আদায়ে সকল ধর্মপ্রাণ মুসল্লি, সুশিল সমাজ, আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষে হতে সরকারের কাছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি জানানো হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ