সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিরোধী দলের মেয়রপ্রার্থীর কোনো এজেন্ট পাইনি: মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ ভোটকেন্দ্রে বিরোধী দল বিএনপির মেয়রপ্রার্থীর কোনো এজেন্ট খুঁজে পাননি বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ শনিবার মগবাজারের ইস্পাহানী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রে বেশ কিছু সময় অবস্থান করেন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, ‘আগেও বলেছি নির্বাচনের পরিবেশ কেমন আছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আপনারা সাংবাদিক, আমি ক্ষণকালে এসে ভোটটা দিলাম। আমার পরিবার আমার সঙ্গে ভোট দিলেন। সুতরাং এই প্রশ্ন আমাকে করে কোনো লাভ হয় না যে এখানে নির্বাচনী পরিবেশ কেমন আছে।’

জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, দ্বিতীয়ত একটা বিষয় আমি কেবল বলব যে এই কেন্দ্রে অনেকগুলো বুথ আছে, আমি এখানে বিরোধী দলের মেয়র প্রার্থীর কোনো এজেন্ট দেখতে পাইনি। কেন পাইনি এটা আমি বুঝতে পারছি না, এটা আমার দ্বিতীয় পর্যবেক্ষণ।

তিনি বলেন, ‘ভোট সম্পর্কে কিংবা নির্বাচন সম্পর্কে আমি এখন কোনো কথা বলব না। বিকেল ৪টার পরে নির্বাচন শেষ হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে হয়ত আবার কথা বলতে পারি।’

বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার সামনে কোনো বিএনপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে আমি দেখিনি। আর তাদেরকে খুঁজেই পাইনি, দেখব কি। বের করতে হলে তো তাদের এজেন্টদের দেখতে হবে।

অসংখ্য অভিযোগ আমি পেয়েছি। সে সম্পর্কে মন্তব্য করতে পারিনি। নির্বাচন স্বচ্ছ হয়েছে কিনা, স্বচ্ছ শব্দের বানান আমি জানি অর্থ কতটুকু ব্যাপক এবং নির্বাচনের ক্ষেত্রে কতটুকু প্রয়োগ সিদ্ধ এটা আমার জানা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ