মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

করোনা ভাইরাস: বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারির ব্যাপারে সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি না, সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির জরুরি কর্মসূচি বিষয়ক বিভাগের প্রধান ড. মাইক রায়ান। পাশাপাশি এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেছেন, করোনা ভাইরাস একেবারেই নতুন। তাই এটি মোকাবিলা করা খুবই চ্যালেঞ্জিং। তবে চীন যেভাবে লড়ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। তবে ইতোমধ্যেই চীনের সীমা অতিক্রম করে বিশ্বের আরও ২০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। যে কারণে সারা বিশ্বের মানুষের মনেই বিরাজ করছে আতঙ্ক। ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে।

এ বিষয়ে মাইক রায়ান জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামগ্রিক অবস্থা বিবেচনা করে সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭০ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৬ হাজার মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ