সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'আল্লামা আনোয়ার শাহ আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর শায়খুল হাদীস ও মহাপরিচালক, ইদারাতুল উলূম আফতাবনগরের প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মোহাম্মদ আলী।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন, স্পষ্টভাষী দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী আন্দোলনের নন্দিত পুরোধা।

আল্লামা আনোয়ার শাহ পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ইউসুফ বিন নূরীর ছাত্র ও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.-এর খলিফা।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম, ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দান করেন পরিবাারের সকল সদস্যকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দান করুন কায়মনোবাক্যে মহান রবের দরবারে এই কামনাই করছি।

এছাড়াও বরেণ্য এই আলেমের চিরবিদায়ে আরো শোক জানিয়েছেন- মাওলানা শওকত আলী কাশেমী, মাওলানা মুফতী লোকমান হাকিম, মাওলানা কারি আবূল কাশেম, মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ