সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মহানবি সা. কে কটূক্তিকারী শরিয়ত বয়াতি জামিন পাননি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মহানবি সা. ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া  শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর করেছেন টাঙ্গাইলের আদালত।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী জিনিয়া বক্স বলেন, এ মামলায় আগামী ১২ ফেব্রুয়ারি জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে আমরা তার আগাম জামিনের জন্য আবেদন করি। জামিন শুনানি হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। তার জামিনের বিষয়ে এবার উচ্চ আদালতে যাব আমরা।

শরিয়ত বয়াতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে। গত ৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলা করেন একই উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, শরিয়ত বয়াতি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করা হয়। ওই দিন তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ