সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

এবার বিএনপি ছাড়লেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি ছাড়া নেতাদের তালিকায় এবার যুক্ত হলেন দলটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

এ শিল্পপতি কেবল বিএনপি নয়, রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, সিনহা গত ২২ জানুয়ারি দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিএনপি মহাসচিবের বরাবর আবেদন করেছেন। বিষয়টি এতোদিন গোপন থাকলেও গতকাল সোমবার তা প্রকাশ পায়।

ওই অব্যাহতিপত্রে সিনহা উল্লেখ করেছেন, গত কয়েক বছরে ব্যবসায়িক ব্যস্ততা বেড়েছে, সঙ্গে শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। এ কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে তার পক্ষে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিজানুর রহমান সিনহার ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতিতে আসেন। বামপন্থী হিসেবে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ছাত্রজীবন শেষে ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেয়ার পর ১৯৯৬ ও ২০০১ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মাস দুয়েক আগে বিএনপি ছাড়েন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান দল ছাড়লেও বিষয়টি এখনো স্বীকার করেনি দলটি। তারও আগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করেছে ক্ষমতাসীন দল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ