শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নির্বাচিত হলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো: মাওলানা মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ডিএনসিসির মেয়র ৯ মাস ধরে পরিকল্পনাই করছেন। অথচ এ জাতি ৯ মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

আজ সোমবার শেরেবাংলা থানায় গণসংযোগ শেষে ফার্মগেট চৌরাস্তায় পথসভায় তিনি এ কথা বলেন। আজ বিকেলে তিনি পল্লবী থানায় গণসংযোগ করেন।

আতিকুর রহমানের সম্পর্কে মাওলানা মাসউদ বলেন, তার দায়িত্ব পালনকালে ঢাকায় ডেঙ্গু মহামারী রূপ নিয়েছিল। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে। বায়ু, শব্দ ও পানিদূষণে নগরজীবন অভিশপ্ত হয়ে উঠেছে। মসজিদের শহর ঢাকা ক্যাসিনোর শহর হয়েছে। এরপরও তিনি এখন বিভিন্ন মুখরোচক জনতুষ্টিমূলক কথা বলছেন।

আতিকুর রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন কথার ফুলঝুড়ি নয় বরং ৯ মাসের কাজের জবাবদিহি চাচ্ছে।‌ আপনি যে দলের পক্ষে সিটিতে প্রতিনিধিত্ব করছেন, সে দলের সময়ে ঢাকা কেন বসবাসের অযোগ্য হলো, সে জবাব জনগণ জানতে চায়।‌ ঢাকা অচল ও জনজীবন বিপর্যস্ত হলেও আপনি নির্ভার হতে পারেন। মনের আনন্দে গান গাইতে পারেন!

তিনি বলেন, ডিএনসিসিতে গতবারের তুলনায় এবছর বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু নাগরিক সেবার মান নিম্নমুখী হয়েছে। বাজেটও বেড়েছে মশার কামড়ও বেড়েছে ।বাজেটও বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে দিনে দিনে বাসযোগ্যতাও হারিয়েছে।‌ এর মানে হলো, জনগণের করের টাকায় কিছু দুর্নীতিবাজদের পকেট পুরেছে। আমরা দায়িত্ব পেলে, এদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং জনগণের টাকা জনগণের নিকট ফেরত দেয়া হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে জনমনে শংকা বিরাজ করছে।‌ ইভিএমের মতোই নির্বাচন কমিশন অসাড় ও নির্বাক যন্ত্রে পরিণত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তারা যে কোন দায় অনুভব করছেন না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ