সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দুবাই থেকে আসা যাত্রীর পেটে ১ কেজি সোনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভেতরে করে আনা ১ কেজি ৪০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে এমিরেটসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন সরোয়ার আলম নামের ওই যাত্রী। তার কাছ থেকে এ সোনা ছাড়াও ১০০ গ্রাম ওজনের একটি চেনও উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার সরোয়ার আলম দুবাই থেকে ঢাকা আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা।

পরবর্তী সময়ে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পাকস্থলীতে করে সোনা আনার কথা স্বীকার করে। এরপর তার পাকস্থলী থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উক্ত সোনা ছাড়াও তার পকেটে পাওয়া যায় ১০০ গ্রাম সোনার অলংকার।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ