সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরে নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। তার নাম আবদুল কুদ্দুস। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।

আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কাফরুল থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোরে আবদুল কুদ্দুস পিস্তল দিয়ে পেটে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা গেছেন। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।

পুলিশ কর্মকর্তা জানান, আত্মহত্যাকারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আবদুল কুদ্দুস পারিবারিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতনের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে...।

তবে অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কী না তা আগে খবর নেবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মত। সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

উত্তর বিভাগ (এসটিএফ)

মিরপুর ১৪ ঢাকা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ