শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

দুর্নীতির অভিযোগে বাবুল চিশতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফারমার্স ব্যাংক থেকে (বর্তমানে পদ্মা ব্যাংক) জালিয়াতির মাধ্যমে ১১৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ১২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাবুল চিশতীকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত আজ ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।

ফারমার্স ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১১৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত বছর ১৭ অক্টোবর সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বাবুল চিশতীসহ আটজনকে আসামি করে মামলা করেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম।

মামলার অন্য আসামিরা হলেন- বাবুল চিশতীর ভাই মাজেদুল হক (শামীম চিশতী), ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম এম শামীম, শাবাবা অ্যাপারেলসের মালিক মো. আবদুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডাইং অ্যান্ড ওয়াশিংয়ের মালিক রাশেদ আলী, তনুজ করপোরেশনের মালিক মো. মেফতাহ ফেরদৌস, মোহাম্মদ আলী ট্রান্সপোর্টের মালিক মো. গোলাম সারোয়ার ও ক্যানাম গ্রোডাক্টসের মালিক ইসমাইল হাওলাদার।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ