সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'দেশবাসী আর জালিয়াতি ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীদের উপর হামলা, মামলা, ভয়-ভীতি অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

আজ বুধবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, গত মঙ্গলবার গাবতলীতে প্রচারণা চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর ন্যাক্কারজনকভাবে আক্রমন চালানো হয়েছে। এ আক্রমন দেখেই বোঝা যায় নির্বাচন কেমন হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এসব অন্যায় অত্যাচার দেখার সময় নেই। ইভিএম-এর মাধ্যমে ডিজিটাল কারচুপির উদ্দেশ্যে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে ব্যস্ত। দেশবাসী আর জালিয়াতি ও প্রহসনের নির্বাচন দেখতে চায় না। সিটি নির্বাচনে ইভিএম বাতিল করতে হবে।

মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম।

এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, হাফেজ মাওলানা নোমান মাযহারী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ