সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিটি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামাবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মুহা. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সেনাবাহিনীকে ডাকা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব থাকে, সে নির্বাচনে তাদের ডাকা হয়। এটি জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। এখানে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। ইভিএমে যারা কাজ করবে তারা সেনাবাহিনীর ফোর্স না টেকনিক্যাল লোক। যারা ইভিএমের এক্সপার্ট তাদের শুধু রাখা হবে। কিন্তু কোনো যোদ্ধা বা আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাদের কোন দায়িত্ব নেই।

২০১৫ সালের নির্বাচনে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল, এবার সেনাবিহনীকে কোনভাবে রাখার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবার নির্বাচনে এমন কোনো পরিকল্পনা নেই।

নির্বাহী মেজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে ভিসিবল না এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভাগীয় কমিশনারের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তারা বলেছে সকল ম্যাজিস্ট্রেটকে তারা ভিসিবল করার চেষ্টা করছে। তবে সবসময় যে ম্যাজিস্ট্রেটরা জানিয়ে যাবে তা নয়, কিছু কিছু সময় তদন্ত করতে হলে তাদের গোপনে যেতে হয়। এ জন্যই হয়ত সবার সামনে ভিজিবল (দৃশ্যমান) হচ্ছে না। কিন্তু রিপোর্ট তারা ঠিকই দিচ্ছেন।

সিইসির সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মুহা. রফিকুল ইসলাম ও কবিতা খানম, ইসির জ্যেষ্ঠ সচিব মুহা. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ