সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেখিয়ে দিতে চাই তরুণরাও নেতৃত্ব দিতে পারি: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালে ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই তরুণ সমাজই আগামী দিনে বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দিতে সক্ষম।

সোমবার সিটি নির্বাচনের একাদশতম দিনের প্রচারণা শুরুর আগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ‘বয়স’ নিয়ে সরকার দলীয় প্রার্থীর সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

ইশরাক তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার সঙ্গে থাকুন, ধানের শীষের প্রতীকে ভোট দিন। আমরা দেখিয়ে দিব তরুণরাও পারে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তরুণ ভাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। তাই যারা তরুণদের বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা তাদের দেখিয়ে দিতে চাই আমরা তরুণরাও নেতৃত্ব দিতে পারি।

তিনি আরও বলেন, ঢাকা শহরকে একটি অবাসযোগ্য নগরীতে পরিণত করা হয়েছে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এর পরিবর্তন করতে পারেনি। তাই মানুষ পরিবর্তন চায়। আগামী ১ ফেব্রুয়ারি ভোট প্রদানের মাধ্যমে আপনারাই পারেন সেই পরিবর্তন আনতে।

তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই ঢাকা শহরকে সুন্দর একটি বাসযোগ্য শহরে পরিণত করব। পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রাণপণ কাজ করে যাব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আমি ঢাকার মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন। তখন ঢাকার এই পরিণতি ছিল না। ঢাকায় একটি গোছালো শহর ছিল। তাই আমি বলব ইশরাক একজন যোগ্য প্রার্থী। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সিটি করপোরেশন পরিচালনায় আমার যে অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার যে অভিজ্ঞতা তা সমন্বয় করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর মাধ্যমে একটি সুন্দর ভাগ্য শহর গড়ে তুলব।

উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ