শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল আকসা রক্ষায় নতুন করে জেগে ওঠার ডাক দিলো ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

মুসলমানদের প্রথম কিবলা খ্যাত পবিত্র মসজিদ আল আকসা রক্ষায় নতুুন করে জাগরণের ডাক দিয়েছে ফিলিস্তিন।

গতকাল রোববার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহবান জানায়। একইসঙ্গে এই জাগরণ ফিলিস্তিনে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন বন্ধে ভূমিকা রাখতে সহায়তা করবে বলে মন্ত্রণালয়ের তরফ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

গত শুক্রবার আল আকসার খতিব শায়খ ইকরিমা সাবরি জুম্মার খোতবায় ইসরায়েল বিরোধী বক্তব্য দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে দখলদার কতৃপক্ষ। ফিলিস্তিন এই বরখাস্তাদেশকে ইসরায়েলের মানবাধিকার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে। ফিলিস্তিন বিষয়ক ইসরায়েলের এসব খবরদারি বন্ধে এই জাগরণের ডাক দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়,জাগরণের উদ্দেশ্য আল আকসার প্রতি আরব ইসলামি শক্তিসমূহের সমর্থন পুনঃযাচাই করা,এর মাধ্যমে মুসলিমরা যেন স্বাধীনভাবে আল আকসায় আসতে পারে এবং নির্বিঘ্নে পবিত্র এই মসজিদে ইবাদত কর‍তে পারে।

উল্লেখ্য, রোববার সন্ত্রাসবাদী অবৈধ দেশটির তরফ থেকে জেরুসালেমের সর্বোচ্চ ইসলামিক পরিষদের চেয়ারম্যান ও আল আকসার খতিব শায়খ ইকরিমাকে এক সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়। গত শুক্রবার জুম্মার খোতবায় দখলদারদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার জেরে তাকে এই নিষেধাজ্ঞাদেশ দেয়া হয়েছে বলে ইসরায়েল দাবি করছে।

ডেইলি সাবাহ আরবির এক প্রতিবেদনে জানানো হয়, জিজ্ঞাসাবাদের পরে শায়খ ইকরিমা সাবরির নিষেধাজ্ঞাদেশ আরও বাড়তে পারে।

ওয়াফা নিউজ এজেন্সি জানায়,এই ঘটনার প্রেক্ষিতে রবিবার ভোর থেকেই জেরুসালেমে বসবাসরত মুসলমানদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে ইহুদিবাদী সৈন্যরা এবং সিলওয়ানের কয়েকটি দোকান ও বাসস্ট্যান্ডে হামলা চালিয়েছে তারা।

আনাদুলু এজেন্সি আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ