রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

এ দেশ হিন্দুদের, দেশের ১৩০ কোটি মানুষই হিন্দু: আরএসএস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ১৩০ কোটি মানুষই হিন্দু, রোববার রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মোরাদাবাদে এমনই বিতর্কিত মন্তব্য করলেন মোহন ভগবত।যদিও তার পরই হিন্দুত্ব বলতে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন।

জানা যায়, মোরাদাবাদে গত চারদিন ধরেই আরএসএসের কর্মীদের নিয়ে একটি অনুষ্ঠান চলছে। সেই উপলক্ষেই তিনি রোববার সেখানে বক্তৃতা দেন।

তিনি বলেন, আমরা মনে করি আমাদের দেশের ১৩০ কোটি মানুষই হিন্দু।আর যখন কোনও আরএসএস কর্মী বলেন যে, এই দেশ হিন্দুদের এবং তার ১৩০ কোটি মানুষ হিন্দু, এর অর্থ এই নয় যে আমরা কারও ধর্ম, ভাষা, জাতি বদলাতে চাইছি. আমরা সংবিধানে ভরসা রাখি।

সংবিধান ছাড়া আর কোনও ক্ষমতার কেন্দ্র তৈরি হোক, আমরা চাই না। এর পরই হিন্দুত্বের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন,সংবিধান আমাদের আবেগপূর্ণ হতে বলে।

কিন্তু কী এ আবেগ? আবেগ হল- এ দেশ আমাদের, আমরা আমাদের মহান পূর্বপূরুষদের বংশধর এবং আমাদের মধ্যে অনেক বৈচিত্র থাকা সত্ত্বেও একসঙ্গে থাকতে হবে।আর এটাই আমাদের কাছে হিন্দুত্ব।

এর আগের দিন, শনিবার এই অনুষ্ঠানেই আরএসএস প্রধান মোহন ভগবত জানিয়েছিলেন, আরএসএসের সঙ্গে কোনওরকম রাজনীতির যোগ নেই।

বিজেপির নিয়ন্ত্রক বলে পরিচিত হলেও, আরএসএস কোনওভাবেই রাজনৈতিক দল বিজেপির উপর প্রভাব বিস্তার করে না।দেশের সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং নীতির উন্নয়ন ঘটানোই আরএসএসের একমাত্র কাজ। সূত্র: ডেইলি হান্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ