সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরারের ‘অবহেলাজনিত মৃত্যু’ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় নাইমুল আবরারের বাবা মুহা. মুজিবুর রহমান আদালতে হাজির ছিলেন।

মামলার অপর আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

এর আগে ওই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩০৪ (এ) অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল আলীম। প্রতিবেদনটি আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মুহা. ওমর ফারুক আসিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় মতিউর রহমান ছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।

আজ বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি করে বলেন, যেহেতু আমরা শুরুতে বলেছি, প্রথম আলো কিশোর বন্ধু সভায় যে অনুষ্ঠান করেছিল তাতে বিদ্যুৎ অব্যবস্থাপনা ছিল। তাদের গাফিলতির কারণে আবরারে মৃত্যু হয়। তাই সকল আসামিদের প্রতিবেদন আমলে নিয়ে দণ্ডবিধির ৩০৪ (এ) অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।

এর আগে গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আবরারের বাবা মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ