সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইশা ছাত্র আন্দোলন হাতিরঝিল থানা শাখার কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাতিরঝিল শাখার থানা সম্মেলন'২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাতিরঝিল মহানগর প্রজেক্ট আল ফুরকান স্টুডেন্ট ক্লাবে ইশা ছাত্র আন্দোলন হাতিরঝিল থানা শাখার সভাপতি আশিক উল্লাহ রাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. কাওছার আহমেদের সঞ্চালনায় থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ নুরুল করিম কাসেমী।

আদর্শ ও স্মার্ট সিটি গড়তে হাতপাখার বিকল্প নেই। তাই আগামী ৩০ তারিখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে হাতপাখার পদপ্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আদর্শ স্মার্ট নগরী গড়ে তোলার জন্য সুযোগ দানের আহ্বান জানান তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আবু সাঈদ, শেখ ফজলুল করীম মারুফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে ২০১৯ এর কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য মুহাম্মদ মোস্তফা কে সভাপতি কাওসার আহমদকে সহ-সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ