সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইজতেমা মাঠে পাওয়া এই দুই শিশু ঠিকানা জানে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রায় তিন বছর বয়সী ফুটফুটে দুই শিশু পাওয়া গেছে। এদের একজনের নাম সূর্য ও অপরজনের নাম হাফিজাতুল জান্নাত। প্রায় সমবয়সী শিশু দুটি গত মঙ্গলবার বিকেলে ইজতেমা ময়দানে খেলা করছিল।

ইজতেমায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শিশু দুটি ঠিকানা বলতে না পারায় ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকেলে এদেরকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসেন। সেদিন সন্ধ্যায় তাদেরকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার সম্পন্ন হয়। প্রথম পর্ব শেষ হওয়ার দুই দিন পর মঙ্গলবার বিকালে প্রায় সমবয়সী ফুটফুটে দুটি শিশুকে ইজতেমা ময়দানে খেলা করতে দেখেন সেখানে অবস্থানরত মুসল্লিরা। তাদের সঙ্গে কোনও লোক না থাকায় মুসল্লিরাই শিশু দুটিকে ইজতেমা পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসেন। রাতে শিশু দুটিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হলে তারা তাদের দেখভালের দায়িত্ব নিয়ে থানায় রেখে দেয়। এসময় দুই শিশু নিজেদের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি। তবে এদের মধ্যে শিশু হাফিজা শুধু তার বাবার নাম হাবিবুর রহমান ও মায়ের নাম সাজেদা বলতে পারছে। সূর্য তার বাবা-মায়ের নাম বলতে পারেনি।

তিনি আরও জানান, দিনভর দুই জনে ময়দানে ছুটোছুটি ও খেলাধুলা করলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা নিজেদের বাবা-মা এবং প্রিয়জনের খোঁজে কান্নাকাটি করতে শুরু করে। থানায় বসেও তারা কান্নাকাটি করছিল। পুলিশ শিশু দু’টির অভিভাবকদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছে। তবে তাদের শনাক্ত করতে বুধবার রাত পর্যন্ত থানায় কেউ আসেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ