সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শহরের প্রিয়াঙ্গন মার্কেটে নির্মাণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া (২০) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নুরপুর আলমপুর গ্রামের আমজদ আলীর ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শহরের হাছন নগরস্থ প্রিয়াঙ্গন মাকের্টের দোতলায় বিল্ডিং নির্মাণ কাজ চলছিল। ওই শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় হোচট খায়। এসময় রড পাশের ৩৩ কেবির বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মার্কেট কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ