সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম তার জামিন নামঞ্জুর করেন।

জেলা দায়রা ও জজ আদালতের পিপি আব্দুস সালাম বলেন, ইউপি চেয়ারম্যান আদালতে হাজির হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক জেলা জজ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর মানিকগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেন্ড মুহা. মনিরুজ্জামান মামলা করেন।

এতে দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মুহা. মতিয়ার রহমান, ভুয়া স্বামী রেজাউল করিম, পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়ন করার অপরাধে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মনোয়ার হোসাইনসহ চার জনকে আসামি করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ নভেম্বর রোহিঙ্গা নারী নিজেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার ও জন্ম তারিখ ১০ জুন ২০০০ সাল দেখিয়ে একটি নাগরিক সনদ ও জন্মসনদ নিয়ে পাসপোর্ট ফরম দাখিল করতে গিয়ে আটক হন।

এ ঘটনায় তার ভুয়া স্বামী রেজাউল করিম, পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়ন করার অপরাধে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মনোয়ার হোসাইনকে পুলিশে সোপর্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ