সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ব্রিটেনের ছায়া উপমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এম‌পি ব্রিটেনের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বিরোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রীসভায় তি‌নি শ্যাডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার নিযুক্ত হন।

ব্রিটেনের সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হ‌ন ‌৩৭ বছর বয়সী টিউলিপ।

ব্রিটেনজুড়ে যে পাঁচ-ছয়‌টি আসনে জয়-পরাজয় নিয়ে ভোটার ও ব্রি‌টিশ গণমাধ্যমের উন্মুখ দৃ‌ষ্টি থাকে, তার মধ্যে হ্যাম‌স্টড ও কিলবার্ন আসন একটি। নব্বইয়ের দশক থেকে এই আসন‌টি ব্রিটেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আস‌নগুলোর তা‌লিকায় দ্বিতীয় স্থানে আছে।

ব্রিটেনের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ রেজোয়ানা সি‌দ্দিক ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার নির্বা‌চিত হন। ওই নির্বাচনে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তি‌নি। ২০১৭ সালের নির্বাচনে তি‌নি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনরায় নির্বা‌চিত হন।

লন্ডনে জন্ম নেয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ