সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘বিজয়ী হলে অবৈধভাবে দখল হওয়া খাল মাঠ ও ফুটপাত উদ্ধার করবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঢাকা সিটিতে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের মহোৎসব চলছে। ঢাকায় একসময় শতাধিক খাল ছিল। দখল হতে হতে ১৯৮৫ সালে তা তেতাল্লিশে এসে দাঁড়ায়। এর মধ্যে বর্তমানে ১৭টি খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। ২৬টি টিকে থাকলেও তা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের কারণে খালের প্রবাহ বন্ধ হওয়ায় ঢাকার জলাবদ্ধতা বাড়ছে।

আজ বুধবার ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি আরো বলেন, শিশু কিশোরদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য মাঠ ও খোলা যায়গা অত্যান্ত জরুরি। ঢাকায় প্রয়োজনের তুলনায় মাঠ ও খোলা জায়গা অপ্রতুল হলেও যা আছে তার মধ্যে ৬ হাজার ৯০০ একর মাঠ ও পার্ক দখল হয়ে আছে। নির্বাচিত হলে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ, দখল হওয়া খাল ও মাঠ উদ্ধার করবো ইনশা-আল্লাহ।

তিনি বলেন, ঢাকার ৪০ ভাগ মানুষ হেঁটে চলে। অথচ তাদের জন্য প্রশস্ত ফুটপাত নেই। ফুটপাথগুলো চাঁদাবাজদের দখলে চলে গেছে। পরিসংখ্যানে এসেছে, ফুটপাত থেকে বছরে ১ হাজার ৮২৫ কোটি টাকার চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজদের হাত থেকে ফুটপাত উদ্ধার করে পথিকবান্ধব ফুটপাত তৈরি করা হবে। হকারদের সম্মানজনকভাবে পুনর্বাসন করা হবে। তিনি চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে প্রার্থীর সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরর সহ-দপ্তর সম্পাদক মুফতি নিজামুদ্দীন, রামপুরা থানা সভাপতি মাওলানা মনিরুজ্জামান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ