সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'সবাইকে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য আদর্শ নগরী গড়ে তুলবো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটির প্রতিটি মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য আদর্শ নগরী গড়ে তুলবো বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে চকবাজার, চুড়িহাট্টা, সোয়ারীঘাট, উর্দূরোড, সাত রওজা। বিকেলে লালবাগ, পোস্তা, ঢাকেশ্বরী রোড, আমলীগোলা এলাকায় নির্বাচনী প্রচারণা করেন তিনি।

পথসভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ঢাকা সিটির প্রতিটি মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য আদর্শ নগরী গড়ে তুলবো। বৃদ্ধ, শিশু, মহিলা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কুলি-মজুর, জেলে, তাঁতী বাড়িওয়ালা, গাড়ীওয়ালা, চাকুরীজীবীসহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা এডভোকেট শেহাব উদ্দিন শেহাব, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতি ছিদ্দিকুর রহমান, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর, চকবাজার ও লালবাগ থানার নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

-এএ