শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুষার ধসে কাশ্মীরে ৩ ভারতীয় সেনার মৃত্যু, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু কাশ্মীরে তুষার ধসে ৩ জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও এক সেনা।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিলে ভারতীয় সেনারা সোমবার তুষার ধসের কবলে পরে। এতে ৩ সেনার প্রাণহানি ঘটে। অপর এক সেনা আহত অবস্থায় হাসপাতালে আছেন।

গতকাল সোমবার দুপুর ১ টায় ভারতীয় সেনারা তুষার ধসের কবলে পড়েন। অন্যদিকে দেশটির গান্দারবাল জেলার সনমারগে তুষার ধসের ঘটনা ঘটেছে। এতে ৫ জন বেসামরিক লোকের মৃত্যু ঘটে। কর্মকর্তারা জানান, রাতভর অভিযানে ৪ জনকে উদ্ধার করা হয়।

ভারি তুষারপাতের কারণে গত ৪৮ ঘণ্টায় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি তুষার ধসের ঘটনা ঘটেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ