শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ইরানে বিমান বিধ্বস্ত:যুক্তরাষ্ট্রকেই দায়ী করলো কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের মিসাইল হামলায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করলে এমন ঘটনা ঘটতো না।

গত ৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে আঘাত হানে ইরানের একটি মিসাইল। এই ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে ট্রুডো বলেন, ওই এলাকায় উত্তেজনা তৈরি না হলে এই প্রাণহানির ঘটনা ঘটতো না। সোমবার (১৩ জানুয়ারি) গ্লোবাল টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, যদি সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হতো ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত বিমানের যাত্রীরা আজও বেঁচে থাকতেন। কানাডার নিহত নাগরিকরা আজ তাদের ঘরে থাকতেন পরিবারের সাথে।

জাস্টিন ট্রুডো আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আজ খুবই পরিষ্কার যে একটি পরমাণু অস্ত্রবিহীন ইরান যেমন দরকার, তেমনি আঞ্চলিক উত্তেজনাও নিয়ন্ত্রণে রাখা উচিত।

তেহরান থেকে উড্ডয়নের পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিধ্বস্ত হয়। এতে বিমানটির ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন, যাতে ৫৭ কানাডীয়ও রয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই উত্তেজনার মধ্যে রেভল্যুশনারি গার্ডের একটি ইউনিট ভুলবশত মিসাইল ছুড়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত করে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ