সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘ঢাকাকে দূর্নীতি-দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, ঢাকার ঐতিহ্য বিলীনের পথে। মসজিদের নগরী এখন পাপের নগরীতে পরিণত হয়েছে। খানা খন্দকে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে সিটি নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন এসব কথা বলেন তিনি।

পথসভাগুলোতে তিনি বলেন, হাতপাখার বিজয় হলে মানুষের দুর্ভোগ লাঘব করে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করা হবে। ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহর। দূর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

সন্ত্রাস, দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘব করে স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিটি নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান নিউ মার্কেট থানার নিউ মার্কেট, নীলক্ষেত বাবুপুরা মার্কেট, আজিমপুর, বিডিআর এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নিউমার্কেট ও ধানমন্ডি থানার নেতৃবৃন্দ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

-এএ