শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ইরানের সঙ্গে সংঘাত বিশ্বের শান্তি নষ্ট করবে: শিনজো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত হলে বিশ্বশান্তি নষ্ট হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। চলমান উত্তেজনা নিরসনে পাঁচদিনের মধ্যপ্রাচ্যের সফরে এই মুহূর্তে তিনি সৌদি আরবে আছেন। সেখানেই তিনি এ কথা বলেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

আবে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে আশা করে বলেন, ইরানি জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ অঞ্চলে এখন সামরিক সংঘাত হলে চরম অশান্তি তৈরি হবে যা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। সংঘাত এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

শিনজো আবের মধ্যপ্রাচ্য সফর নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাসাতো ওথতাকা জানিয়েছেন, গতকাল রোববার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন শিনজো আবে।

ঘন্টাব্যাপী ঐ বৈঠকে তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সংঘাত এড়াতে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ক্রাউন প্রিন্সকে জানান আবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় রাষ্ট্রের সাথে জাপানের সুসম্পর্ক আছে। তাই জাপান সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে তারা মার্কিন সেনাদের সহায়তা করবে না। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে আরব আমিরাতে যাবেন সেখান থেকে তিনি ওমানের উদ্দেশ্যে রওনা হবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ