শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ইরাকে মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন সেনা অবস্থানের উপর রকেট হামলা হয়েছে। এতে অন্তত ৪ জন ইরাকি সেনা আহত হয়েছে। তবে মার্কিন সেনাদের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাগদাদের কাছে বালাদ বিমান ঘাঁটিতে রোববারের ওই হামলায় অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইরাকি সেনাদের এক বিবৃতিতে বলা হয়, বালাদ নামে ওই ঘাঁটিতে ৮টি রকেট হামলা চালানো হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে ওই ঘাঁটি অবস্থিত।

সেনা সূত্র জানায়, বিমান ঘাঁটির রানওয়েতে ৭ টি মর্টার বোমা আঘাত হানে। আহত ৪ ইরাকি সেনাদের মধ্যে দুই জন অফিসার বলে জানা যায়।

এই রকেট হামলার পিছনে কারা জড়িত আছে তা বিবৃতিতে বলা হয়নি। এছাড়া ওই ঘাঁটিতে কত জন মার্কিন সেনা অবস্থান করছেন তাও জানা যায়নি। এছাড়া মার্কিন প্রশাসন থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই হামলার প্রতিশোধ নিতে বাগদাদের দুইটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।- রয়টার্স, আল জাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ