সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় নগরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

রোববার বিকালে সিটি নির্বাচনে প্রচারণার তৃতীয় দিন কাফরুলে গণসংযোগকালে বিভিন্ন পথসভার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে যারা নগরভবনে ছিলেন তারা নির্বাচনের সময় বিভিন্ন মুখরোচক শ্লোগান দিয়ে নগরভবনে এসে নগরবাসীর সঙ্গে বারবার প্রতারণা করেছেন। কেউ সচল ঢাকার শ্লোগান দিয়ে ঢাকার জীবনযাত্রাকে অচল ও বিপর্যস্ত করে তুলেছে।

‘ক্লিন ঢাকার কথা বলে ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত করেছে। গ্রীন ঢাকার কথা বলে সুন্দর, সুস্থ ও সবুজ ঢাকার পরিবেশকে ধ্বংস করেছে। ঢাকাকে অনিরাপদ শহরে পরিণত করেছে। দূর্নীতি ও ক্যাসিনো নগরবাসীর ইজ্জতকে ধূলোয় মিশিয়ে দিয়েছে’।

ফজলে বারী মাসউদ বলেন, এখন আমাদেরকে জেগে ওঠতে হবে। সকল জঞ্জালকে ধুয়ে মুছে একটি স্মার্ট ঢাকা গড়ে তুলতে হবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন সকল অশুভ শক্তিকে হারিয়ে দিয়েছি।

তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। সরকার দলীয় সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও নির্বাচন কমিশন নির্বিকার। ইভিএমের বিভিন্ন কারিগরি ত্রুটি থাকলেও ডিজিটাল পদ্ধতিতে ভোট চুরির করার জন্যই নির্বাচন কমিশন ইভিএমের কথা বলছে।

পথসভাগুলোয় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আবু হানিফ মিয়া, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি শরীফুল ইসলাম, মুফতি নিজামুদ্দীনসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ