সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জিকিরের ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দানের পথঘাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ইজতেমা ময়দান থেকে

গত ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া আলমী শুরার তত্বাবধানে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ শেষ দিনের মোনাজাত হবে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময়।

তাই মোনাজাতকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে মানুষ জড়ো হতে শুরু করেছে। মানুষ আসার ধারা থেমে থাকেনি আজ সকালেও। বেলা বাড়ার সাথে সাথে লাখো লাখো মুসুল্লির লা'ইলাহা ইল্লাল্লার ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে ইজতেমার পথ-ঘাট।

আগে থেকেই ময়দান কানায় কানায় পূর্ণ, তাই আখেরি মোনাজাতে অংশ নিতে আশা মুসল্লিরা রাস্তায়, ফুটপাতে, ইজতেমা প্রাঙ্গণের আশপাশের বাসা, বাড়ি, অফিসের ছাদে অবস্থান করছে। কিছু কিছু ছাদে অসংখ্য মহিলাদেরও বসে থাকতে দেখা যায়। সবারই উদ্দেশ্য মোনাজাতে অংশ নেয়া।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

এদিকে আলমী শুরার এই ইজতেমাকে ২টি ধাপে করার জোড় দাবি উঠছে ইজতিমায় অংশ নেয়া মুসল্লিদের। তারা বলেন, জায়গার সংকুলান হচ্ছে না। বাহিরে খোলা আকাশের নিচে থেকেও অনেকেই জায়গা পাচ্ছেন না। তাই এ বিষয়ে মুরুব্বিগণকে সরকারের কাছে আবেদন করার আহব্বান জানান।

মোনাজাত উপলক্ষ্যে আজ ভোর ৫টা থেকে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ