মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বাংলাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্ট আয়োজিত ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ড. কামাল হোসেন বলেন, নারী ধর্ষণ মহামারী আকার ধারণ করবে এটা কল্পনা করা যায় না। প্রতিদিন পত্রিকা খুললে পত্রিকার প্রতিটি পাতায় আমরা যে তথ্য পাচ্ছি এতে বোঝা যায় শুধু ঢাকা শহর না, প্রত্যেকটি জেলা শহরেই নারী ধর্ষণের ঘটনা ঘটছে। এ দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। এ সব ঘটছে দেশের আইনশৃঙ্খলা অবস্থার ঘাটতি থাকার কারণে।

তিনি আরও বলেন, আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতি দেশের মানুষের জন্য এবং আমাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গণফোরাম সভাপতি বলেন, আমরা তো কষ্ট করে এদেশ স্বাধীন করেছি, তার একটাই কারণ এদেশের জনগণ মালিকের ভূমিকায় থাকবে। এটা তো কেউ কেউ নিতে পারবে না। কিন্তু এদেশের জনগণ মালিক হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে সবকিছু করা হচ্ছে। আর এসব কথা বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে যে আমাদের দেশের নারীরা আজ ধর্ষণের শিকার হচ্ছে।

ড. কামাল আরও বলেন, এ সরকারের একটা ন্যূনতম দায়িত্বে থাকা দরকার হচ্ছে দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। আমাদের এত কিছু অর্জনের পরও বলতে খারাপ লাগে যে, দেশের মানুষের নিরাপত্তার জন্য আজ জনসভা করে দাবি করতে হয়। কিন্তু এটাতো দাবি করার বিষয় না।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না, বিকল্পধারার চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থের ট্রাষ্ট ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির কার্যকারী সভাপতি সা. কা. ম. আনিসুর রহমান খান ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ