মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

কয়েকটি মুসলিম দেশের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিতে পারে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

এপি প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে আরও মনোযোগ দেবেন। এ বিষয়ে হোয়াইট হাউস নতুন একটি পরিকল্পনা তৈরি করবে। পরিকল্পনাটি আলোচিত ২০১৭ সালের অভিবাসী আইনকে আরও মজবুত করবে। এবার নতুন করে কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে আসতে পারে।

এর আগে ২০১৭ সালে ছয় দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সুপ্রিমকোর্ট। নতুন নিষেধাজ্ঞায় কোন কোন দেশের নাম আসছে তা স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার বেশিরভাগ হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

হোয়াইট হাউসের কর্মকর্তারা এপিকে জানান, যুক্তরাষ্ট্র ভ্রমণে যেসব দেশের ওপর সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল সেসব দেশের নাম নিষেধাজ্ঞা তালিকা থেকে সরিয়ে ফেলা হয়। এবার সেসব দেশকেই নতুন করে আবার নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

হোয়াইট হাউস মুখপাত্র হোগান গিডলি এই পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এরকম কোন পরিকল্পনা আপাতত হোয়াইট হাউসের নেই। তবে আগেরবারের নিষেধাজ্ঞার ফলে মার্কিন নিরাপত্তা বেড়েছে। নিষেধাজ্ঞার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। বিশ্বজুড়ে মার্কিন নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ