আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম এ বয়ান করেন। রবিবার (১২ জানুয়ারি) মোনাজাতের মাধ্যমে আলমী শূরার তাবলিগ জামাতের সাথীদের ইজতেমা শেষ হবে।
মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিশ্ব ইজতেমার আশপাশের সড়ক দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে।
গাড়ি পার্কিং করা যাবে না: রেইনবো ক্রসিং হতে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ হতে প্রগতি সরণী পর্যন্ত রাস্তা ও রাস্তার পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।
যেসব স্থানে পার্কিং করা যাবে:
চট্টগ্রাম বিভাগ: পার্কিং স্থান- গাউসুল আজম এভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত হতে পশ্চিমপ্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড)।
ঢাকা বিভাগ: পার্কিং স্থান- সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত।
সিলেট বিভাগ: পার্কিং স্থান- উত্তরাস্থ ১৫ নং সেক্টর খালপাড় হতে দিয়াবাড়ি গোলচত্ত্বর পর্যন্ত।
খুলনা বিভাগ: পার্কিং স্থান- উত্তরাস্থ ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ: প্রত্যাশা হাউজিং।
বরিশাল বিভাগ: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ঢাকা মহানগর পার্কিং স্থান: উত্তরাস্থ শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।
ডাইভারশন সংক্রান্ত তথ্য: ডাইভারশন পয়েন্ট সমূহ (শুধুমাত্র আখেরি মোনাজাতের দিন ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি ভোর ৪টা হতে)।
মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণী, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২,ধউর ব্রিজ ও বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখ।
রোড ডাইভারশন: আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে। মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্ত:জেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল প্রাকার যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।
কাকলী ও মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যান হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন করা হবে। এছাড়া এসব যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।
কাকলী, মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিসমূহকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন করা হবে। এসব যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের জà¦