সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সকাল গড়িয়ে দুপুর তবুও থেমে নেই মুসল্লিদের স্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মবিন ও মাহমুদুল হাসান।।

বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশ কানায় কানায় পূর্ণ। তবুও থেমে নেই মুসল্লিদের স্রোত। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আগমনে টঙ্গী তুরাগ তীর এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। কোথাও তিল ধারণের জায়গা নেই।

সকাল গড়িয়ে দুপুর হলেও এখানো ময়দানে আসতে দেখা যায় বহু মুসল্লিদের। পথে যানবাহন কম থাকায় ময়দানে হেঁটেই আসতে দেখায় যায় মুসল্লিদের।

দুপুরে ময়দান ঘুরে দেখা গেছে, টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর বিস্তৃত বিশ্ব ইজতেমা ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশী-বিদেশী মুসল্লিরা অবস্থান নিয়েছেন তাবুর নিচে। এখনো আসতে দেখা যায় মুসল্লিদের। ময়দানে জায়গা না পেয়ে রাস্তার পাশেও তাবু ফেলতে দেখা যায় অনেক মুসল্লিকে।

 

ইজতেমায় আগত একাধিক মুসল্লি জানান, এবার বিশ্ব ইজতেমা জেলাভিত্তিক নয়। তাই সারা দেশের প্রত্যেক জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছে। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই ইজতেমা ময়দানে আসা হয়েছে। কিন্তু তার আগেই সব জায়গা বুকিং হয়ে গেছে।

একজন বলেন, প্রতি বছরই বিশ্ব ইজতেমায় আসি, এবারও এসেছি। তবে অন্যবারের তুলনায় এবার লোকের সংখ্যা অনেক বেশি।

ইজতেমায় আগত মুসল্লিরা অসুস্থ হলে তাদের সেবা দেয়ার জন্য আজ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পগুলো উদ্বোধন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। পুরো ইজতেমা ময়দানের চারপাশে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ