সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

এক মামলায় জামিন পেলেন কলাবাগানের সভাপতি শফিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ওরফে ফিরোজের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

শফিকুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আবু সাঈদসহ কয়েকজন আইনজীবী। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

গত ৩০ অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম মামলাটি দায়ের করেন।

জানা গেছে, দুদকের মামলায় জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না শফিকুল। তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় অস্ত্র ও মাদকের দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোয় এখনো তার জামিন হয়নি। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর শফিকুলকে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাব থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ