মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা?

মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান চায় আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির অবসান চাইছে সংযুক্ত আরব আমিরাত। সোলাইমানি হত্যার প্রতিবাদে বুধবার ভোররাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ঘটনার প্রতিক্রিয়ায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও রাজনৈতিক সমাধান প্রত্যাশ্যা করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রও হামলার কথা স্বীকার করেছে।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ এক টুইট বার্তায় বলেছেন, ‘উত্তেজনা কমানোই হবে এখন জরুরি ও সঠিক সিদ্ধান্ত। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে আমাদের।’

-ওএএফ