শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানি সংসদে সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন করে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির সংসদ।

ডন নিউজ জানায়, দেশটির তিন বাহিনীর প্রধানদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিল মঙ্গলবার সংসদের নিম্মকক্ষে উত্থাপন করলে তা পাস করা হয়। খবর ডন অনলাইনের। বিলে তিন বাহিনীর প্রধানদের- (সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী) বয়স তিন বছর করে বাড়ানো হয়।

গত বছর সেনাপ্রধানের মেয়াদ নিয়ে সুপ্রিমকোর্ট বলেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করতে হবে।

সেসময় সুপ্রিমকোর্ট জানায়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে সেনাপ্রধানের নিয়োগ অবৈধ।

বিল তিনটি হল- পাকিস্তান সেনাবাহিনী বিল (সংশোধিত) ২০২০, পাকিস্তান বিমান বাহিনী (সংশোধিত) বিল ২০২০ এবং পাকিস্তান নৌবাহিনী (সংশোধিত) বিল২০২০।

ফরনাসী সংবাদ সংস্থা এএফপি জানায়, এর ফলে ৫৯ বছর বয়সী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আরও তিন বছর তার দায়িত্ব পালন করতে পারবেন। এ দিন পাকিস্তানের নিম্মকক্ষে পাস হওয়া আইনটি সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী প্রধানদের সর্বোচ্চ বয়স ৬৪ বছর নির্ধারণ করা হয়।

পাকিস্তানের ৭২ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময়জুড়ে দেশটিতে সেনাবাহিনী শাসন করেছে। দেশটিতে সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ