শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বেপরোয়া গতির বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় একটি রিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই রিকশার চালক।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকার সিএমপি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রিকশাচালকের নাম আনছার আলী (৪০)। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রাধাবাড়ি গ্রামে। আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিএমপি সেন্টারের সামনে দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা যাচ্ছিল। এসময় নবীনগর থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস রিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেল বাকী। তিনি বলেন, নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিও সনাক্তের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ