শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামিক ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়ন এবং অতালিকাভুক্ত মুদারাবা সাবর্ডিনেট বন্ড।

এই বন্ড বিভিন্ন ব্যাংক, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ২৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইসলামিক ফাইন্যান্স ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং বিভিন্ন খাতে ব্যয় করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ক্যাপেটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ