সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শায়খুল হাদীস আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ বেফাক বোর্ডের অন্যতম সহ-সভাপতি, উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস দেশবরেণ্য আলেম, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী আজ বিকেল ৪টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

শায়খুল আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত (সভাপতি) এখলাছুর রহমান রিয়াদ ।

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আল্লামা হবিগঞ্জী রহ. ছিলেন ইসলাম ও মুসলিম জাতির একজন দরদি অভিভাবক ও বিপ্লবী প্রাণ পুরুষ৷ তার ইন্তেকালে জাতি আজ মুসলিম মিল্লাতের একজন মহান কিংবদন্তি অভিভাবককে হারিয়েছে৷

তিনি আরো বলেন, জাতীয় ও স্থানীয়ভাবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে এবং সকল প্রকার অন্যায়, অশ্লিলতা ও ইসলাম বিরুধী অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তিনি গর্জে উঠতেন এবং জাতিকে জাগিয়ে তুলতেন৷

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ইসলামের মহান এ খাদিম ও মুসলিম উম্মাহর দরদী অভিভাকের বিদায়ে আমরা এবং পুরো দেশবাসী আজ গভীরভাবে শোকাহত৷

শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকামের দোআ করেন!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ