সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মসজিদ সংস্কারে বছরে ১০ লাখ টাকা রাখার সুপারিশ সংসদীয় কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব সংসদীয় আসনের মসজিদ সংস্কারের জন্য বছরে ১০ লাখ টাকা করে বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ রোববার সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে এ বিষয়ে বলা হয়, মসিজদের পাশাপাশি মাদরাসার জন্য ৫ লাখ এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, ২০২০ সালে হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, সৌদিআরব ও বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বৈঠকে।হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমের সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দিতে বলেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ