সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আতিকুলকে শোকজের নির্দেশ দিয়েছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, যেন তাকে শোকজ করা হয়। তিনি কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, এটাও জানতে চেয়েছি।’

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, যদি কেউ প্রার্থী হয়, তাহলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। এখন পর্যন্ত প্রার্থী কেউ হয়নি। প্রার্থী হবে যেদিন প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকে আমরা প্রার্থীর ওপর আইন প্রয়োগ করতে পারব। রিটার্নিং কর্মকর্তাকে বলব, যেই হোক না কেন, আইন লঙ্ঘন করলে যেন ব্যবস্থা নেয়।

উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, মোটরসাইকেল র‌্যালি, নেতাকর্মীদের স্লোগান দেয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না এবং সংসদ সদস্য (এমপি) ক্যাম্প উদ্বোধন করতে পারে কি না? এসব প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাকে বিরত থাকার জন্য বলব। যদি বিরত না থাকেন, আমরা শোকজ করব।’

রোববার আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্পটি উদ্বোধন করেন আওয়ামী লীগের সংসদ সদস‌্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

রফিকুল ইসলাম বলেন, এমপি ক্যাম্প উদ্বোধন করতে পারেন কি না- এখানে কিন্তু একটা বিষয় আছে। আচরণবিধিতে অবশ্যই সংসদ সদস্যরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন না। এখানে কিন্তু আইনের একটা ফাঁক আছে। প্রচারণায় অংশ নিতে পারে না; কিন্তু এটা প্রচারণার মধ্যে পড়বে কি না, এটা দেখতে হবে। তারা প্রচারণায় অংশ নিতে পারবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ