শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

'অনুমতি ছাড়া সাংবাদিকরা হাসপাতালে প্রবেশ করতে পারবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুমতি নিয়ে সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ঢুকতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, হাসপাতালে ঢুকতে হলে আপনারা পরিচালকের কাছ থেকে অনুমতি নেবেন, তারপর ভেতরে ঢুকবেন।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অনেক ধরনের রোগীর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকে। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদের আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেয়া সম্ভব হয় না। তবে এ ব্যবস্থা শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, হাসপাতালের ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তারপরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই বিষয়টি যেমন আমরা দেখব তেমনি আপনারাও দেখবেন। এটি সকলের দায়িত্ব বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ, ২০১৪ সালের ২১ এপ্রিল হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালান। হাসপাতালে রোগীর আত্মীয়কে মারধরের ঘটনার ছবি ওঠানোর সময় সাংবাদিকদের লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান ইন্টার্নরা। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর থেকে রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ